তুরস্কের নাম পরিবর্তন করে দিয়েছে জাতিসঙ্ঘ !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০২ জুন ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি তুরস্কের নাম পরিবর্তন করে “Turkey” থেকে “Türkiye/তুর্কিয়ে” রাখার অনুমোদন দিয়েছে জাতিসঙ্ঘ। তুরস্ক সরকারের পক্ষ থেকেই জাতিসঙ্ঘের কাছে এই নাম পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছিল।
জাতিসঙ্ঘের মুখপাত্র বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- ” ০১ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিঃ মেভলুত কাভুসোগলুর পক্ষ থেকে জাতিসঙ্ঘের মহাসচিব মিঃ আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। এতে আবেদন করা হয়েছিল যেন জাতিসঙ্ঘের পক্ষ থেকে তুরস্কের পরিবর্তে তুর্কিয়ে নাম ব্যবহার করা হয়।”
জাতিসঙ্ঘের মুখপাত্র আরো বলেছেন যে- “আবেদনের সাথে সাথেই এই অনুমোদন দেয়া হয়েছে। উল্লেখ্য যে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত ৩১ মে জাতিসঙ্ঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তুরস্কের নাম পরিবর্তন করে চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। এর আগে ২০২১ সালে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগানও দেশটির নাম পরিবর্তন করে তুর্কিয়ে রাখার ঘোষণা দিয়েছিলেন।

